حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ مُحَمَّدٍ، - وَهُوَ ابْنُ أَبِي حَرْمَلَةَ - عَنْ سَالِمِ بْنِ عَبْدِ، اللَّهِ عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنِ اقْتَنَى كَلْبًا إِلاَّ كَلْبَ مَاشِيَةٍ أَوْ كَلْبَ صَيْدٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ " . قَالَ عَبْدُ اللَّهِ وَقَالَ أَبُو هُرَيْرَةَ " أَوْ كَلْبَ حَرْثٍ " .
৩৯১৮-(৫৩/...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, ইয়াহইয়া, আইয়্যুব, কুতাইবাহ ও ইবনু হুজুর (রহঃ) ..... সালিম ইবনু আবদুল্লাহ্ তার পিতা হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জীবজন্তু পাহারার কুকুর বা শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালন করবে তার আমল থেকে প্রতিদিন এক কীরাত করে কমে যাবে। আবদুল্লাহ্ (রহঃ) বলেন, আবূ হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, "কিংবা ক্ষেত পাহারার কুকুর।" (ইসলামিক ফাউন্ডেশন ৩৮৮১, ইসলামিক সেন্টার ৩৮৮০)
Yahya ibn Yahya, Yahya ibn Ayyub, Qutaybah, and Ibn Hujr narrated to us. Yahya said: "He informed us," while the others said: "He narrated to us" — Isma'il, from Muhammad — who is Ibn Abi Harmalah — from Salim ibn 'Abdullah, from his father, that the Messenger of Allah, peace and blessings be upon him, said: "Whoever keeps a dog, except a dog for herding livestock or a dog for hunting, his good deeds will decrease by one qirat every day." 'Abdullah said: "And Abu Hurayrah said: 'Or a dog for farming.'"

সহীহ মুসলিম (3918)