وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، - رضى الله عنهما - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ وَأَهْلُ الشَّامِ مِنَ الْجُحْفَةِ وَأَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ " . قَالَ عَبْدُ اللَّهِ وَبَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ " .
২৬৯৫-(১৩/১১৮২) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মাদীনাবাসীগণ যুল হুলায়ফাহ থেকে, সিরিয়াবাসীগণ আল জুহফাহ থেকে এবং নাজদবাসীগণ কারন থেকে ইহরাম বাঁধবে। আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমার কাছে খবর পৌছেছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইয়ামানবাসীগণ ইয়ালামলাম থেকে ইহরাম বাঁধবে। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৭২, ইসলামীক সেন্টার ২৬৭১)
And Yahya ibn Yahya narrated to us, saying: I read to Malik, from Nafi', from Ibn 'Umar — may Allah be pleased with them both — that the Messenger of Allah, peace and blessings be upon him, said: "The people of Madinah enter ihram from Dhu al-Hulayfah, the people of Sham from al-Juhfah, and the people of Najd from Qarn." Abdullah said: And it reached me that the Messenger of Allah, peace and blessings be upon him, said: "And the people of Yemen enter ihram from Yalamlam."

সহীহ মুসলিম (2695)