حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، أَبِي مُلَيْكَةَ قَالَ كُنْتُ جَالِسًا إِلَى جَنْبِ ابْنِ عُمَرَ وَنَحْنُ نَنْتَظِرُ جَنَازَةَ أُمِّ أَبَانٍ بِنْتِ عُثْمَانَ وَعِنْدَهُ عَمْرُو بْنُ عُثْمَانَ فَجَاءَ ابْنُ عَبَّاسٍ يَقُودُهُ قَائِدٌ فَأُرَاهُ أَخْبَرَهُ بِمَكَانِ ابْنِ عُمَرَ، فَجَاءَ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِي فَكُنْتُ بَيْنَهُمَا فَإِذَا صَوْتٌ مِنَ الدَّارِ فَقَالَ ابْنُ عُمَرَ - كَأَنَّهُ يَعْرِضُ عَلَى عَمْرٍو أَنْ يَقُومَ فَيَنْهَاهُمْ - سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ " . قَالَ فَأَرْسَلَهَا عَبْدُ اللَّهِ مُرْسَلَةً
২০৩৪-(২২/৯২৮) দাউদ ইবনু রুশায়দ (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু আবূ মুলায়কাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর পাশে বসা ছিলাম এবং আমরা উসমানের কন্যা উম্মু আবান এর জানাযাহ পড়ার জন্যে অপেক্ষা করছিলাম। আর তার (ইবনু উমার) নিকটেই ছিল 'আমর ইবনু উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)। এমন সময় ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আসলেন, তাকে একজন পথ নির্দেশনাকারী হাতে ধরে নিয়ে আসছে। আমার ধারণা সে তাকে ইবনু উমারের উপস্থিতি সম্পর্কে সংবাদ দিয়েছে। তিনি এসে আমার পাশে বসলেন। আমি উভয়ের মাঝখানে ছিলাম। হঠাৎ ঘর থেকে একটা (কান্নার) আওয়াজ শুনা গেল। তখন ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, মনে হয় তিনি আমরের প্রতি ইঙ্গিত করছিলেন যেন তিনি উঠে তাদেরকে (কান্না থেকে) বিরত রাখেন- আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ মৃত ব্যক্তিকে তার পরিবার-পরিজনের কান্নার দরুন শাস্তি দেয়া হয়। বর্ণনাকারী বলেন, 'আবদুল্লাহ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এ কথাটা সাধারণভাবে বলেই ছেড়ে দিলেন। (ইসলামী ফাউন্ডেশন ২০১৭. ইসলামীক সেন্টার ২০২৪)
We narrated from Dawud ibn Rushayd, from Isma‘il ibn ‘Ulayyah, from Ayyub, from ‘Abdullah ibn Abi Mulaykah, who said: I was sitting beside Ibn ‘Umar while we were waiting for the funeral of Umm Aban bint ‘Uthman, and ‘Amr ibn ‘Uthman was with him. Then Ibn ‘Abbas came, led by a guide—and I think he had been informed of Ibn ‘Umar’s whereabouts—so he came and sat beside me, and I was between the two of them. Then a sound came from the house, and Ibn ‘Umar said—as if suggesting to ‘Amr that he should get up and forbid them—"I heard the Messenger of Allah ﷺ say: 'Indeed, the deceased is punished by the weeping of his family.'" He said: So ‘Abdullah related it without qualification.

সহীহ মুসলিম (2034)