95 - أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا سُمَيٌّ، أَنَّهُ سَمِعَ أَبَا بَكْرٍ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ، يَقُولُ: «مَنْ غَدَا أَوْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لا يُرِيدُ غَيْرَهُ لِيَتَعَلَّمَ خَيْرًا، أَوْ يُعَلِّمَهُ ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ الَّذِي خَرَجَ مِنْهُ كَانَ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ رَجَعَ غَانِمًا»
আবূ বকর ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন: যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় মসজিদে গেল, আর অন্য কোনো উদ্দেশ্য পোষণ করলো না, বরং সে (সেখানে) ভালো কিছু শেখার জন্য কিংবা শেখানোর জন্য গেল, তারপর সে যে ঘর থেকে বের হয়েছিল সেখানে ফিরে এলো, সে আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো হলো, যে গনিমত নিয়ে ফিরে এসেছে।

মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (95)