501 - أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّهُ أَخْبَرَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنه تَعَالَى عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَقَفَ لِلنَّاسِ عَامَ حَجَّةِ الْوَدَاعِ يَسْأَلُونَهُ، فَجَاءَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَمْ أَشْعُرْ ` فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: ارْمِ، وَلا حَرَجَ `، وَقَالَ آخَرُ: يَا رَسُولَ اللَّهِ، لَمْ أَشْعُرْ ` فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ، قَالَ: اذْبَحْ وَلا حَرَجَ `، فَمَا سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ شَيْءٍ يَوْمَئِذٍ قُدِّمَ وَلا أُخِّرَ إِلا قَالَ: «افْعَلْ وَلا حَرَجَ»
আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিদায় হজ্জের বছর লোকদের জন্য দাঁড়ালেন, তারা তাঁকে প্রশ্ন করছিল। তখন এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি বেখেয়ালে (না জেনে) কংকর নিক্ষেপের পূর্বে কুরবানী করে ফেলেছি। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এখন কংকর নিক্ষেপ করো, এতে কোনো দোষ নেই। অপর একজন বলল, হে আল্লাহর রাসূল! আমি বেখেয়ালে (না জেনে) কুরবানী করার পূর্বে মাথা মুণ্ডন করে ফেলেছি। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এখন কুরবানী করো, এতে কোনো দোষ নেই। সেদিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অগ্র-পশ্চাৎ (আগে বা পরে) করা হয়েছে এমন কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি, যার উত্তরে তিনি বলেননি: "তা করো, এতে কোনো দোষ নেই।"

মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (501)