384 - أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ كَانَ «يُصَلِّي فِي مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ، فَإِذَا انْبَعَثَتْ بِهِ رَاحِلَتُهُ أَحْرَمَ»
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যুল হুলাইফার মসজিদে সালাত আদায় করতেন। এরপর যখন তাঁর সাওয়ারী তাঁকে নিয়ে চলতে শুরু করত, তখন তিনি ইহরাম বাঁধতেন।
মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (384)