341 - أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، قَالَ: سُئِلَ ابْنُ عُمَرَ، عَنِ الْكَنْزِ؟ فَقَالَ: «هُوَ الْمَالُ الَّذِي لا تُؤَدَّى زَكَاتُهُ»
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁকে ‘কানয’ (জমাকৃত সম্পদ) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন: "তা হলো সেই সম্পদ, যার যাকাত আদায় করা হয় না।"

মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (341)