333 - أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنْ أَسْلَمَ مَوْلَى عُمَرَ، أَنَّ عُمَرَ «ضَرَبَ الْجِزْيَةَ عَلَى أَهْلِ الْوَرِقِ أَرْبَعِينَ دِرْهَمًا، وَعَلَى أَهْلِ الذَّهَبِ أَرْبَعَةَ دَنَانِيرَ، وَمَعَ ذَلِكَ أَرْزَاقَ الْمُسْلِمِينَ وَضِيَافَةَ ثَلاثَةِ أَيَّامٍ»
উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি রূপার (অর্থ/সম্পদের) অধিকারী লোকদের উপর জিযিয়া বাবদ চল্লিশ দিরহাম এবং স্বর্ণের অধিকারী লোকদের উপর চার দীনার নির্ধারণ করেছিলেন। এর সাথে মুসলিমদের (সেনাবাহিনীর) রসদপত্র ও তিন দিনের মেহমানদারির ব্যবস্থা (করার শর্ত) ছিল।

মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (333)