285 - أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، أَنَّهُ قَالَ: دَخَلَ زَيْدُ بْنُ ثَابِتٍ، فَوَجَدَ النَّاسَ رُكُوعًا، فَرَكَعَ ثُمَّ دَبَّ حَتَّى وَصَلَ الصَّفَّ `، قَالَ مُحَمَّدٌ: هَذَا يُجْزِئُ، وَأَحَبُّ إِلَيْنَا أَنْ لا يَرْكَعَ حَتَّى يَصِلَ إِلَى الصَّفِّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
যায়দ ইবনু সাবিত (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি (সালাতে) প্রবেশ করলেন এবং লোকজনকে রুকূ’ অবস্থায় দেখতে পেলেন। তখন তিনি রুকূ’ করলেন, এরপর ধীরে ধীরে হেঁটে কাতার পর্যন্ত পৌঁছলেন। মুহাম্মাদ (রাহিমাহুল্লাহ) বলেন: এটি জায়েয হবে। তবে আমরা পছন্দ করি যে, কাতার পর্যন্ত না পৌঁছা পর্যন্ত সে যেন রুকূ’ না করে। আর এটাই আবূ হানীফা (রাহিমাহুল্লাহ)-এর অভিমত।

মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (285)