970 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ: الْمَرْأَةُ الْحَائِضُ الَّتِي تُهِلُّ بِالْحَجِّ أَوِ الْعُمْرَةِ، إِنَّهَا تُهِلُّ بِحَجِّهَا أَوْ عُمْرَتِهَا إِذَا أَرَادَتْ، وَلَكِنْ لاَ تَطُوفُ بِالْبَيْتِ، وَلاَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَهِيَ تَشْهَدُ الْمَنَاسِكَ كُلَّهَا مَعَ النَّاسِ، غَيْرَ أَنَّهَا لاَ تَطُوفُ بِالْبَيْتِ، وَلاَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَلاَ تَقْرَبُ الْمَسْجِدَ حَتَّى تَطْهُرَ.
আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলতেন: যে ঋতুবতী নারী হজ্জ অথবা উমরার ইহরাম বাঁধে, সে যখন ইচ্ছা করবে তখন তার হজ্জ বা উমরার জন্য ইহরাম বাঁধবে। কিন্তু সে বায়তুল্লাহর তাওয়াফ করবে না এবং সাফা ও মারওয়ার মাঝে সাঈও করবে না। আর সে মানুষের সাথে (হজ্জের) সকল অনুষ্ঠানাদিতে (মানাসিক) অংশগ্রহণ করবে। কেবল সে বায়তুল্লাহর তাওয়াফ করবে না, সাফা ও মারওয়ার মাঝে সাঈও করবে না এবং পবিত্র না হওয়া পর্যন্ত মসজিদের কাছাকাছিও যাবে না।
মুওয়াত্তা মালিক (970)