959 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ أَقَامَ بِمَكَّةَ تِسْعَ سِنِينَ يُهِلُّ بِالْحَجِّ لِهِلاَلِ ذِي الْحِجَّةِ، وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ مَعَهُ يَفْعَلُ ذَلِكَ.
হিশাম ইবনে উরওয়াহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, নিশ্চয়ই আবদুল্লাহ ইবনে যুবাইর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) মক্কায় নয় বছর অবস্থান করেছিলেন। তিনি যুলহাজ্জাহ মাসের নতুন চাঁদ (হেলাল) দেখার সাথে সাথেই হজ্বের ইহরামের তালবিয়া পাঠ করতেন। আর উরওয়াহ ইবনে যুবাইর (রাহিমাহুল্লাহ)-ও তাঁর সাথে ছিলেন এবং তিনিও অনুরূপ করতেন।

মুওয়াত্তা মালিক (959)