773 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ (1)، عَن نَافِعٍ، عَن عَبْدِ اللهِ بْنِ عُمَرَ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فَرَضَ زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ، عَلَى النَّاسِ، صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، عَلَى كُلِّ حُرٍّ أَوْ عَبْدٍ، ذَكَرٍ أَوْ أُنْثَى، مِنَ الْمُسْلِمِينَ.

_حاشية__________

(1) وهو في رواية أَبِي مُصْعَب الزُّهْرِي، للموطأ (755)، والقَعْنَبِي (465)، وورد في "مسند الموطأ" 657.
আব্দুল্লাহ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপর রমাদানের যাকাতুল ফিতর (ফিতরা) ফরজ করেছেন—এক সা’ পরিমাণ খেজুর অথবা এক সা’ পরিমাণ যব (বা শস্য)। প্রত্যেক মুসলিমের স্বাধীন ও গোলাম, পুরুষ ও নারী—সকলের উপরই তিনি তা ধার্য করেছেন।

মুওয়াত্তা মালিক (773)