772 - قَالَ مَالِكٌ: تَجِبُ زَكَاةُ الْفِطْرِ عَلَى أَهْلِ الْبَادِيَةِ، كَمَا تَجِبُ عَلَى أَهْلِ الْقُرَى، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فَرَضَ زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ عَلَى النَّاسِ، عَلَى كُلِّ حُرٍّ أَوْ عَبْدٍ، ذَكَرٍ أَوْ أُنْثَى، مِنَ الْمُسْلِمِينَ.
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, প্রান্তরের/দিয়াতের অধিবাসীদের উপরও যাকাতুল ফিতর ওয়াজিব, যেমন তা গ্রাম ও শহরের অধিবাসীদের উপর ওয়াজিব। এর কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস হতে মুসলিমদের মধ্যে প্রত্যেক স্বাধীন বা গোলাম, পুরুষ বা নারীর উপর যাকাতুল ফিতর ফরয করেছেন।
মুওয়াত্তা মালিক (772)