681 - قَالَ مَالِكٌ: لاَ بَأْسَ بِالتِّجَارَةِ فِي أَمْوَالِ الْيَتَامَى لَهُمْ، إِذَا كَانَ الْوَلِيُّ مَأْمُونًا، فَلاَ أَرَى عَلَيْهِ ضَمَانًا.
ইমাম মালিক (রহ.) বলেছেন: এতিমদের সম্পদ তাদের (এতিমদের) উপকারের জন্য ব্যবসায় ব্যবহার করা বৈধ, যদি অভিভাবক বিশ্বস্ত হন। সেক্ষেত্রে আমি তার (অভিভাবকের) ওপর কোনো প্রকার ক্ষতির দায় (ক্ষতিপূরণের বাধ্যবাধকতা) দেখি না।
মুওয়াত্তা মালিক (681)