621 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، أَنَّهُ قَالَ: كَانَ بِالْمَدِينَةِ رَجُلاَنِ أَحَدُهُمَا يَلْحَدُ، وَالآخَرُ لاَ يَلْحَدُ، فَقَالُوا: أَيُّهُمَا جَاءَ أَوَّلُ، عَمِلَ عَمَلَهُ، فَجَاءَ الَّذِي يَلْحَدُ، فَلَحَدَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ.
উরওয়াহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:
তিনি বলেন, মদীনাতে দুইজন লোক ছিল। তাদের একজন কবরের ’লাহদ’ (পার্শ্বগর্ত) খনন করত এবং অন্যজন ’লাহদ’ খনন করত না (বরং শাক্ক বা মাঝের গর্ত খনন করত)। সাহাবীগণ বললেন: তাদের মধ্যে যে ব্যক্তি প্রথমে আসবে, সে তার পদ্ধতি অনুযায়ী কাজ করবে। অতঃপর যে ব্যক্তি ’লাহদ’ খনন করত, সে-ই আগে আসল। ফলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ’লাহদ’ খনন করল।

মুওয়াত্তা মালিক (621)