601 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَن رَبِيعَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْهُدَيْرِ، أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّهُ رَأَى عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقْدُمُ النَّاسَ أَمَامَ الْجَنَازَةِ، فِي جَنَازَةِ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ.
রাবী‘আহ ইবনে আব্দুল্লাহ ইবনুল হুদাঈর (রাহ.) থেকে বর্ণিত, তিনি জানিয়েছেন যে তিনি (রাবী‘আহ) যায়নাব বিনতে জাহশের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) জানাজার সময় উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে জানাজার খাটলির আগে আগে লোকদেরকে চলতে নেতৃত্ব দিতে দেখেছেন।
মুওয়াত্তা মালিক (601)