550 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَرَأَ بِـ: {وَالنَّجْمِ إِذَا هَوَى} فَسَجَدَ فِيهَا، ثُمَّ قَامَ، فَقَرَأَ بِسُورَةٍ أُخْرَى.
আল-আ’রাজ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ’ওয়া ন-নাজমি ইযা হাওয়া’ [সূরাহ আন-নাজম] তিলাওয়াত করলেন এবং তাতে (তিলাওয়াতের) সিজদা করলেন। এরপর তিনি দাঁড়িয়ে গেলেন এবং অন্য একটি সূরাহ তিলাওয়াত করলেন।
মুওয়াত্তা মালিক (550)