443 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن سُمَيٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ، أَنَّ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ كَانَ يَقُولُ: مَنْ غَدَا أَوْ رَاحَ إِلَى الْمَسْجِدِ، لاَ يُرِيدُ غَيْرَهُ، لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ لِيُعَلِّمَهُ، ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ، كَانَ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ، رَجَعَ غَانِمًا.
আবু বকর ইবনে আব্দুর রহমান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলতেন: যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় মসজিদের উদ্দেশ্যে গমন করে এবং অন্য কোনো উদ্দেশ্য রাখে না— শুধু এই জন্য যে সে উত্তম কিছু শিখবে অথবা অপরকে শেখাবে, অতঃপর সে নিজ গৃহে প্রত্যাবর্তন করে, সে আল্লাহ্র পথে জিহাদকারীর মতো, যে বিজয়ীর বেশে (সওয়াব ও) গণীমত লাভ করে ফিরে আসে।
মুওয়াত্তা মালিক (443)