388 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ؛ أَنَّهُ بَلَغَهُ عَن عَلِيِّ بْنِ حُسَيْنٍ أَنَّهُ كَانَ يَقُولُ: كَانَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ إِذَا أَرَادَ أَنْ يَسِيرَ يَوْمَهُ جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَإِذَا أَرَادَ أَنْ يَسِيرَ لَيْلَهُ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ.
আলী ইবনে হুসাইন (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলতেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দিনের বেলায় পথ চলতে ইচ্ছা করতেন, তখন তিনি যুহ্র ও আসরের নামায একত্রে (জম’ করে) আদায় করতেন। আর যখন তিনি রাতের বেলায় পথ চলতে ইচ্ছা করতেন, তখন তিনি মাগরিব ও ইশার নামায একত্রে (জম’ করে) আদায় করতেন।
মুওয়াত্তা মালিক (388)