329 - قَالَ مَالِكٌ: مَنْ أَوْتَرَ أَوَّلَ اللَّيْلِ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، فَبَدَا لَهُ أَنْ يُصَلِّيَ فَلْيُصَلِّ مَثْنَى مَثْنَى، فَهُوَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ.
ইমাম মালিক (রহ.) বলেছেন: যে ব্যক্তি রাতের প্রথমভাগে বিতর সালাত আদায় করলো, অতঃপর ঘুমালো, এরপর (শেষ রাতে) জাগ্রত হলো এবং তার (নফল) সালাত আদায় করার ইচ্ছা জাগলো, সে যেন দুই দুই রাকাত করে সালাত আদায় করে। এটিই আমার কাছে সর্বাধিক প্রিয় (পদ্ধতি) যা আমি শুনেছি।
মুওয়াত্তা মালিক (329)