282 - قَالَ مَالِكٌ: مَنْ رَعَفَ يَوْمَ الْجُمُعَةِ، وَالإِمَامُ يَخْطُبُ، فَخَرَجَ فَلَمْ يَرْجِعْ، حَتَّى فَرَغَ الإِمَامُ مِنْ صَلاَتِهِ، فَإِنَّهُ يُصَلِّي أَرْبَعًا.
ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) বলেন, যে ব্যক্তি জুমার দিন খুতবা চলাকালে রক্তস্রাবের শিকার হলো, আর সে (মসজিদ থেকে) বের হয়ে গেল এবং ইমামের সালাত শেষ না হওয়া পর্যন্ত ফিরে এলো না, তবে সে যেন (জুমার সালাতের পরিবর্তে) চার রাকাত সালাত আদায় করে।
মুওয়াত্তা মালিক (282)