2486 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَن سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ كَانَ يَقُولُ: فِي الشَّفَتَيْنِ الدِّيَةُ كَامِلَةً، فَإِذَا قُطِعَتِ السُّفْلَى، فَفِيهَا ثُلُثَا الدِّيَةِ.
সাঈদ ইবনুল মুসাইয়াব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলতেন: দুই ঠোঁটের জন্য পূর্ণ দিয়ত (রক্তপণ) আবশ্যক। আর যদি নিচের ঠোঁট কেটে ফেলা হয়, তবে তাতে দিয়তের দুই-তৃতীয়াংশ (২/৩ অংশ) প্রযোজ্য হবে।

মুওয়াত্তা মালিক (2486)