2480 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ كَانَ يَقُولُ: الْغُرَّةُ تُقَوَّمُ خَمْسِينَ دِينَارًا، أَوْ سِتَّمِئَةِ دِرْهَمٍ، وَدِيَةُ الْمَرْأَةِ الْحُرَّةِ الْمُسْلِمَةِ خَمْسُمِئَةِ دِينَارٍ، أَوْ سِتَّةُ آلاَفِ دِرْهَمٍ.

قَالَ مَالِكٌ: فَدِيَةُ جَنِينِ الْحُرَّةِ، عُشْرُ دِيَتِهَا، وَالْعُشْرُ خَمْسُونَ دِينَارًا، أَوْ سِتُّمِئَةِ دِرْهَمٍ.
রাবী‘আহ ইবনু আবী আবদির রহমান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলতেন: ভ্রূণের ক্ষতিপূরণ ’আল-গুররাহ’-এর মূল্যমান হলো পঞ্চাশ দীনার, অথবা ছয়শত দিরহাম। আর একজন স্বাধীন মুসলিম মহিলার দিয়াত (রক্তমূল্য) হলো পাঁচশত দীনার, অথবা ছয় হাজার দিরহাম।



ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন, স্বাধীন মহিলার ভ্রূণের দিয়াত (রক্তমূল্য) হলো তার দিয়াতের এক-দশমাংশ। আর (ওই) এক-দশমাংশ হলো পঞ্চাশ দীনার, অথবা ছয়শত দিরহাম।

মুওয়াত্তা মালিক (2480)