242 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَن أَبِيهِ، عَن عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، أَنَّهَا كَانَتْ تَقُولُ إِذَا تَشَهَّدَتِ: التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ، الصَّلَوَاتُ الزَّاكِيَاتُ لِلَّهِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ، السَّلاَمُ عَلَيْكُمْ.
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি যখন তাশাহ্হুদ পাঠ করতেন, তখন বলতেন: ’সমস্ত অভিবাদন, উত্তম বাক্য, সমস্ত সালাত এবং পবিত্রতা আল্লাহর জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই; তিনি একক, তাঁর কোনো শরীক নেই। আর মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বান্দা ও রাসূল। হে নবী! আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তাঁর বরকতসমূহ বর্ষিত হোক। আমাদের উপর এবং আল্লাহর নেককার বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক।’
মুওয়াত্তা মালিক (242)