2416 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَن صَفْوَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ صَفْوَانَ، أَنَّ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ قِيلَ لَهُ: إِنَّهُ مَنْ لَمْ يُهَاجِرْ هَلَكَ، فَقَدِمَ صَفْوَانُ بْنُ أُمَيَّةَ الْمَدِينَةَ، فَنَامَ فِي الْمَسْجِدِ، وَتَوَسَّدَ رِدَاءَهُ، فَجَاءَ سَارِقٌ، فَأَخَذَ رِدَاءَهُ، فَأَخَذَ صَفْوَانُ السَّارِقَ، فَجَاءَ بِهِ إِلَى رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَنْ تُقْطَعَ يَدُهُ، فَقَالَ صَفْوَانُ: إِنِّي لَمْ أُرِدْ هَذَا يَا رَسُولَ اللهِ، هُوَ عَلَيْهِ صَدَقَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: فَهَلاَّ قَبْلَ أَنْ تَأْتِيَنِي بِهِ.
সাফওয়ান ইবন উমাইয়া (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁকে বলা হয়েছিল যে, যে ব্যক্তি হিজরত করেনি, সে ধ্বংস হয়ে গেছে। অতঃপর সাফওয়ান ইবন উমাইয়া মদীনায় আগমন করলেন এবং মাসজিদে শুয়ে পড়লেন। তিনি নিজের চাদরটিকে বালিশ হিসেবে ব্যবহার করলেন। তখন একজন চোর এসে তাঁর চাদরটি নিয়ে গেল। সাফওয়ান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সেই চোরটিকে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তার হাত কেটে দেওয়ার নির্দেশ দিলেন। সাফওয়ান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, ‘হে আল্লাহর রাসূল! আমি এটা চাইনি, এটা তার জন্য সাদাকা (দান)।’ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘তুমি তাকে আমার কাছে আনার আগেই কেন এমনটি করলে না?’
মুওয়াত্তা মালিক (2416)