2262 - وَحَدَّثَنِي مَالِكٌ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، أَنَّهُ قَالَ: تُوُفِّيَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ فِي نَوْمٍ نَامَهُ، فَأَعْتَقَتْ عَنهُ عَائِشَةُ، زَوْجُ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، رِقَابًا كَثِيرَةً.

قَالَ مَالِكٌ: وَهَذَا أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ.
ইয়াহইয়া ইবনু সাঈদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আবদুর রহমান ইবনু আবী বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ঘুমন্ত অবস্থায় ইনতিকাল করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর পক্ষ থেকে বহু সংখ্যক দাস মুক্ত করেন। ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন: এই মাসআলায় আমার নিকট এটিই সর্বাপেক্ষা প্রিয় (আমল/আদেশ)।

মুওয়াত্তা মালিক (2262)