2180 - قَالَ يَحيَى: سَمِعْتُ مَالِكًا يَقُولُ: الأَمْرُ عِنْدَنَا فِيمَنْ أَصَابَ شَيْئًا مِنَ الْبَهَائِمِ، إِنَّ عَلَى الَّذِي أَصَابَهَا قَدْرَ مَا نَقَصَ مِنْ ثَمَنِهَا.
ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমাদের নিকট নিয়ম হলো, যে ব্যক্তি কোনো গৃহপালিত পশুকে (বা চতুষ্পদ জন্তুকে) আঘাত করবে বা ক্ষতিসাধন করবে, সেই ক্ষতিসাধনকারীর উপর রয়েছে সেই পরিমাণ (ক্ষতিপূরণ), যে পরিমাণ ঐ পশুর বাজারমূল্য হ্রাস পেয়েছে।
মুওয়াত্তা মালিক (2180)