2086 - قَالَ مَالِكٌ: لاَ تَقْطَعُ شُفْعَةَ الْغَائِبِ غَيْبَتُهُ، وَإِنْ طَالَتْ غَيْبَتُهُ، وَلَيْسَ لِذَلِكَ عِنْدَنَا حَدٌّ تُقْطَعُ إِلَيْهِ الشُّفْعَةُ.
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত: অনুপস্থিত ব্যক্তির অগ্রক্রয়ের (শুফ’আহর) অধিকার তার অনুপস্থিতির কারণে বাতিল হয় না, যদিও তার অনুপস্থিতি দীর্ঘ হয়। আর আমাদের নিকট এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, যার কারণে শুফ’আর অধিকার বাতিল হয়ে যাবে।
মুওয়াত্তা মালিক (2086)