2002 - قَالَ مَالِكٌ فِي الرَّجُلِ يَشْتَرِي الإِبِلَ أَوِ الْغَنَمَ، أَوِ الْبَزَّ أَوِ الرَّقِيقَ أَوْ شَيْئًا مِنَ الْعُرُوضِ جِزَافًا: إِنَّهُ لاَ يَكُونُ الْجِزَافُ فِي شَيْءٍ مِمَّا يُعَدُّ عَدًّا.
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি এমন ব্যক্তি সম্পর্কে বলেন, যে উট, ছাগল-ভেড়া, বস্ত্র, দাস অথবা অন্য কোনো পণ্যদ্রব্য আন্দাজে (জাযাফ পদ্ধতিতে) ক্রয় করে: যা কিছু গণনা করে বিক্রয় করা হয়, সেগুলোর ক্ষেত্রে আন্দাজে (জাযাফ) ক্রয়-বিক্রয় বৈধ হবে না।

মুওয়াত্তা মালিক (2002)