1913 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ: مِنْ مَيْسِرِ أَهْلِ الْجَاهِلِيَّةِ، بَيْعُ الْحَيَوَانِ بِاللَّحْمِ بِالشَّاةِ وَالشَّاتَيْنِ.
সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলী যুগের লোকদের অবৈধ জুয়া (মায়সির) বা লেনদেনের অন্তর্ভুক্ত ছিল যে, তারা একটি জীবন্ত পশু বিক্রি করতো একটি বা দুটি ছাগলের মাংসের বিনিময়ে।
মুওয়াত্তা মালিক (1913)