1903 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَن بَيْعِ الْحَيَوَانِ اثْنَيْنِ بِوَاحِدٍ إِلَى أَجَلٍ، فَقَالَ: لاَ بَأْسَ بِذَلِكَ.
ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি ইবনে শিহাব (রাহিমাহুল্লাহ)-কে নির্দিষ্ট মেয়াদে (বিলম্বে) দুটি পশুর বিনিময়ে একটি পশু বিক্রয় করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। জবাবে তিনি বললেন: এতে কোনো অসুবিধা নেই।

মুওয়াত্তা মালিক (1903)