1813 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن نَافِعٍ، عَن عَبدِ اللهِ بْنِ عُمَرَ، عَن زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَرْخَصَ لِصَاحِبِ الْعَرِيَّةِ، أَنْ يَبِيعَهَا بِخَرْصِهَا.
যায়দ ইবনে সাবেত (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘আরিয়্যাহ’ (নামক বিশেষ ধরণের) খেজুর গাছের ফল মালিককে সেগুলোকে অনুমান (আনুমানিক শুকনো ওজনের) ভিত্তিতে বিক্রি করার অনুমতি প্রদান করেছেন।

মুওয়াত্তা মালিক (1813)