1767 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ: لاَ رَضَاعَةَ إِلاَّ لِمَنْ أُرْضِعَ فِي الصِّغَرِ، وَلاَ رَضَاعَةَ لِكَبِيرٍ.
আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলতেন: দুগ্ধপানজনিত সম্পর্ক কেবল তার জন্যই সাব্যস্ত হয়, যে শৈশবে (স্তন্য) পান করেছে। আর প্রাপ্তবয়স্কের জন্য কোনো দুগ্ধপানজনিত সম্পর্ক নেই।
মুওয়াত্তা মালিক (1767)