1673 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَن سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ نُفَيْعًا مُكَاتَبًا كَانَ لأُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ طَلَّقَ امْرَأَةً حُرَّةً تَطْلِيقَتَيْنِ، فَاسْتَفْتَى عُثْمَانَ بْنَ عَفَّانَ، فَقَالَ: حَرُمَتْ عَلَيْكَ.
সাঈদ ইবনুল মুসায়্যিব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সহধর্মিণী উম্মে সালামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর একজন মুকাতাব (চুক্তিভুক্ত দাস), যার নাম ছিল নুফায়’, সে এক স্বাধীন স্ত্রীকে দুই তালাক দিয়েছিল। অতঃপর সে উসমান ইবনু আফ্‌ফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট ফতোয়া জানতে চাইলে তিনি বললেন: সে তোমার জন্য হারাম হয়ে গেছে।

মুওয়াত্তা মালিক (1673)