151 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ، عَن عَمَّتِهِ، عَنِ ابْنَةِ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّهُ بَلَغَهَا أَنَّ نِسَاءً كُنَّ يَدْعُونَ بِالْمَصَابِيحِ مِنْ جَوْفِ اللَّيْلِ يَنْظُرْنَ إِلَى الطُّهْرِ، فَكَانَتْ تَعِيبُ ذَلِكَ عَلَيْهِنَّ، وَتَقُولُ: مَا كَانَ النِّسَاءُ يَصْنَعْنَ هَذَا.
যায়দ ইবনু সাবিত (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কন্যা থেকে বর্ণিত, তিনি জানতে পারলেন যে কিছু নারী রাতের মাঝখানে বাতির ব্যবস্থা করতেন পবিত্রতা (হায়েয থেকে মুক্তি) দেখার জন্য। তখন তিনি তাদের এই কাজের সমালোচনা করতেন এবং বলতেন: (পূর্ববর্তী) নারীরা তো এমনটি করতেন না।

মুওয়াত্তা মালিক (151)