1436 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَن عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَن عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ: مَرَّ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ بِشَاةٍ مَيِّتَةٍ، كَانَ أَعْطَاهَا مَوْلًى لِمَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقَالَ: أَفَلاَ انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟ فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، إِنَّهَا مَيْتَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا.
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,



রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি মৃত ছাগলের পাশ দিয়ে যাচ্ছিলেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী মায়মূনা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর একজন আযাদকৃত গোলামকে দেওয়া হয়েছিল। তখন তিনি বললেন: তোমরা কি এর চামড়া দ্বারা উপকৃত হলে না? তারা বলল: ইয়া রাসূলুল্লাহ! এটি তো মৃত (জানোয়ার)। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: কেবল এর ভক্ষণ করাই হারাম করা হয়েছে।

মুওয়াত্তা মালিক (1436)