1398 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ قَالَ: مَا نَحَرَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ عَنهُ وَعَن أَهْلِ بَيْتِهِ إِلاَّ بَدَنَةً وَاحِدَةً، أَوْ بَقَرَةً وَاحِدَةً.

قَالَ مَالِكٌ: لاَ أَدْرِي أَيَّتَهُمَا قَالَ اْبنُ شِهَابٍ.
ইবনু শিহাব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর পক্ষ থেকে এবং তাঁর আহলে বাইতের (পরিবারের) পক্ষ থেকে কেবল একটি উট অথবা একটি গরু কুরবানি করতেন।



ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) বলেন, ইবনু শিহাব (রাহিমাহুল্লাহ) দুটির মধ্যে কোনটি (উট নাকি গরু) বলেছিলেন, তা আমার জানা নেই।

মুওয়াত্তা মালিক (1398)