1391 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، عَن عَبَّادِ بْنِ تَمِيمٍ، أَنَّ عُوَيْمِرَ بْنَ أَشْقَرَ ذَبَحَ ضَحِيَّتَهُ قَبْلَ أَنْ يَغْدُوَ يَوْمَ الأَضْحَى، وَأَنَّهُ ذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَأَمَرَهُ أَنْ يَعُودَ بِضَحِيَّةٍ أُخْرَى.
আব্বাদ ইবনে তামীম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, উওয়াইমির ইবনে আশকার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ঈদুল আযহার দিন (সালাতের জন্য) বের হওয়ার আগেই তাঁর কুরবানী যবেহ করে ফেলেছিলেন। তিনি এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উল্লেখ করলে, তিনি (নবীজী) তাঁকে অন্য আরেকটি কুরবানী করার নির্দেশ দিলেন।
মুওয়াত্তা মালিক (1391)