1321 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، عَن عَبْدِ اللهِ بْنِ الْمُغِيرَةِ بْنِ أَبِي بُرْدَةَ الْكِنَانِيِّ، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَتَى النَّاسَ فِي قَبَائِلِهِمْ يَدْعُو لَهُمْ، وَأَنَّهُ تَرَكَ قَبِيلَةً مِنَ الْقَبَائِلِ، قَالَ: وَإِنَّ الْقَبِيلَةَ وَجَدُوا فِي بَرْدَعَةِ رَجُلٍ مِنْهُمْ عِقْدَ جَزْعٍ غُلُولاً، فَأَتَاهُمْ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَكَبَّرَ عَلَيْهِمْ، كَمَا يُكَبِّرُ عَلَى الْمَيِّتِ.
আবদুল্লাহ ইবনে মুগীরাহ ইবনে আবু বুরদাহ কিনানী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তাঁর নিকট এই সংবাদ পৌঁছেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের কাছে তাদের স্থানে যেতেন এবং তাদের জন্য দু’আ করতেন। কিন্তু তিনি (একবার) গোত্রগুলোর মধ্য থেকে একটি গোত্রকে বাদ দিলেন।
বর্ণনাকারী বলেন, সেই গোত্রটি তাদের এক ব্যক্তির সওয়ারির পিঠের গদির (বা জিনপোষের) মধ্যে গনীমতের মাল হিসেবে চুরি করা অবস্থায় কালো পাথরের পুঁতির একটি হার খুঁজে পেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এলেন এবং তাদের উপর তাকবীর বললেন, যেভাবে মৃত ব্যক্তির উপর তাকবীর বলা হয়।

মুওয়াত্তা মালিক (1321)