1269 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن إِبْرَاهِيمَ بْنِ أَبِي عَبْلَةَ، عَن طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ كَرِيزٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: مَا رُئِيَ الشَّيْطَانُ يَوْمًا، هُوَ فِيهِ أَصْغَرُ وَلاَ أَدْحَرُ وَلاَ أَحْقَرُ وَلاَ أَغْيَظُ، مِنْهُ فِي يَوْمِ عَرَفَةَ، وَمَا ذَاكَ إِلاَّ لِمَا رَأَى مِنْ تَنَزُّلِ الرَّحْمَةِ، وَتَجَاوُزِ اللهِ عَنِ الذُّنُوبِ الْعِظَامِ، إِلاَّ مَا أُرِيَ يَوْمَ بَدْرٍ، قِيلَ: وَمَا رَأَى يَوْمَ بَدْرٍ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: أَمَا إِنَّهُ قَدْ رَأَى جِبْرِيلَ يَزَعُ الْمَلاَئِكَةَ.
ত্বালহা ইবনু উবাইদিল্লাহ ইবনু কুরীয (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:



শয়তানকে আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিন এতো বেশি ছোট, বিতাড়িত, হেয় ও ক্রুদ্ধ অবস্থায় দেখা যায় না। এর কারণ হলো, ঐ দিন সে (শয়তান) আল্লাহর রহমতের অবতরণ এবং বড় বড় পাপসমূহ ক্ষমা করে দেওয়া দেখতে পায়। তবে বদরের দিনের বিষয়টি ভিন্ন।



জিজ্ঞেস করা হলো: হে আল্লাহর রাসূল! বদরের দিন সে কী দেখেছিল?



তিনি বললেন: নিশ্চয় সে (শয়তান) জিবরীল (আঃ)-কে ফেরেশতাদেরকে যুদ্ধের জন্য বিন্যস্ত (সারি বা প্রস্তুত) করতে দেখেছিল।

মুওয়াত্তা মালিক (1269)