1159 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن نَافِعٍ، عَن سَالِمٍ، وَعُبَيْدِ اللهِ ابْنَيْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ؛ أَنَّ أَبَاهُمَا عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يُقَدِّمُ أَهْلَهُ وَصِبْيَانَهُ مِنَ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى، حَتَّى يُصَلُّوا الصُّبْحَ بِمِنًى وَيَرْمُوا قَبْلَ أَنْ يَأْتِيَ النَّاسُ.
আবদুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর দুই পুত্র সালিম ও উবায়দুল্লাহ থেকে বর্ণিত, তাঁদের পিতা আবদুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর পরিবারবর্গ ও শিশুদেরকে মুযদালিফা থেকে মিনার দিকে আগে পাঠিয়ে দিতেন, যাতে তারা মিনায় পৌঁছে ফযরের সালাত আদায় করতে পারে এবং (সাধারণ) মানুষজন আসার আগেই (জামারায়) কংকর নিক্ষেপ করতে পারে।

মুওয়াত্তা মালিক (1159)