1157 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، أَنَّهُ قَالَ: مَنْ أَدْرَكَهُ الْفَجْرُ مِنْ لَيْلَةِ الْمُزْدَلِفَةِ، وَلَمْ يَقِفْ بِعَرَفَةَ، فَقَدْ فَاتَهُ الْحَجُّ، وَمَنْ وَقَفَ بِعَرَفَةَ، مِنْ لَيْلَةِ الْمُزْدَلِفَةِ، قَبْلَ أَنْ يَطْلُعَ الْفَجْرُ، فَقَدْ أَدْرَكَ الْحَجَّ.
উরওয়াহ ইবনুয যুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: যে ব্যক্তিকে মুযদালিফার রাতে ফজর (ভোর) পেয়ে যায়, অথচ সে আরাফাতে অবস্থান করেনি, তার হজ্জ ফওত হয়ে গেল (ছুটে গেল)। আর যে ব্যক্তি মুযদালিফার রাতে ফজর উদিত হওয়ার আগেই আরাফাতে অবস্থান করেছে, সে হজ্জ লাভ করলো।
মুওয়াত্তা মালিক (1157)