1065 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، أَنَّ أَبَاهُ كَانَ إِذَا طَافَ بِالْبَيْتِ يَسْتَلِمُ الأَرْكَانَ كُلَّهَا، لاَ يَدَعُ الْيَمَانِيَ إِلاَّ أَنْ يُغْلَبَ عَلَيْهِ.
হিশাম ইবনে উরওয়াহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত যে, তাঁর পিতা (উরওয়াহ ইবনে যুবাইর) যখন বাইতুল্লাহর তাওয়াফ করতেন, তখন তিনি এর সকল কোণা (রুকন) ইস্তিলাম (স্পর্শ) করতেন। রুকনে ইয়ামানী তিনি কখনো ছাড়তেন না, তবে যদি তিনি (মানুষের ভিড়ের কারণে) অপারগ হয়ে যেতেন।

মুওয়াত্তা মালিক (1065)