106 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَن سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، عَن أَبِيهِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: قُبْلَةُ الرَّجُلِ امْرَأَتَهُ، وَجَسُّهَا بِيَدِهِ، مِنَ الْمُلاَمَسَةِ، فَمَنْ قَبَّلَ امْرَأَتَهُ، أَوْ جَسَّهَا بِيَدِهِ، فَعَلَيْهِ الْوُضُوءُ.
আবদুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলতেন: কোনো পুরুষের তার স্ত্রীকে চুম্বন করা, এবং হাত দ্বারা তাকে স্পর্শ করা, তা ‘মুলামাসাহ’ (স্পর্শ) এর অন্তর্ভুক্ত। সুতরাং যে ব্যক্তি তার স্ত্রীকে চুম্বন করবে অথবা হাত দ্বারা তাকে স্পর্শ করবে, তার উপর ওযু করা আবশ্যক।
মুওয়াত্তা মালিক (106)