104 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَن سَالِمِ بْنِ عَبْدِ اللهِ أَنَّهُ قَالَ: رَأَيْتُ أَبِي عَبْدَ اللهِ بْنَ عُمَرَ يَغْتَسِلُ ثُمَّ يَتَوَضَّأُ، فَقُلْتُ لَهُ: يَا أَبَتِ أَمَا يَجْزِيكَ الْغُسْلُ مِنَ الْوُضُوءِ؟ قَالَ: بَلَى، وَلَكِنِّي أَحْيَانًا أَمَسُّ ذَكَرِي فَأَتَوَضَّأُ.
আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সম্পর্কে সালিম ইবনে আব্দুল্লাহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন:
আমি আমার পিতা আব্দুল্লাহ ইবনে উমরকে (রাদ্বিয়াল্লাহু আনহুমা) দেখেছি যে, তিনি গোসল করতেন, অতঃপর (আবার) অযু করতেন। আমি তাঁকে বললাম, “হে আমার আব্বা! অযুর দিক থেকে কি আপনার জন্য গোসলই যথেষ্ট নয়?” তিনি বললেন, “হ্যাঁ, (গোসলই) যথেষ্ট। কিন্তু আমি কখনও কখনও আমার লজ্জাস্থান স্পর্শ করে ফেলি, তাই (নতুন করে) অযু করে নিই।”

মুওয়াত্তা মালিক (104)