1039 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَن سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَن عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ رَدِيفَ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَجَاءَتْهُ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ تَسْتَفْتِيهِ، فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ، فَجَعَلَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الآخَرِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنَّ فَرِيضَةَ اللهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَسْتَطِيعُ أَنْ يَثْبُتَ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنهُ؟ قَالَ: نَعَمْ، وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ.
আবদুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
ফযল ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সওয়ারীর পিছনে উপবিষ্ট ছিলেন। তখন খাস’আম গোত্রের এক মহিলা এসে তাঁর কাছে মাসআলা জিজ্ঞাসা করল। ফযল তার দিকে তাকাতে লাগলেন এবং সেও ফযলের দিকে তাকাতে লাগল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফযলের মুখ অন্য দিকে ফিরিয়ে দিলেন।
মহিলাটি বলল, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর পক্ষ থেকে হজ্বের যে ফরযিয়াত এসেছে, তা আমার পিতাকে এমন সময় পেয়েছে যখন তিনি অতিশয় বৃদ্ধ। তিনি সওয়ারীর উপর স্থির থাকতে সক্ষম নন। আমি কি তার পক্ষ থেকে হজ্ব আদায় করতে পারি?
তিনি বললেন: হ্যাঁ। আর এটি ছিল বিদায় হজ্বের ঘটনা।

মুওয়াত্তা মালিক (1039)