1013 - قَالَ مَالِكٌ: فِيمَنْ أَحْرَمَ وَعِنْدَهُ صَيْدٌ قَدْ صَادَهُ، أَوِ ابْتَاعَهُ: فَلَيْسَ عَلَيْهِ أَنْ يُرْسِلَهُ، وَلاَ بَأْسَ أَنْ يَجْعَلَهُ عِنْدَ أَهْلِهِ.
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, যে ব্যক্তি ইহরাম বাঁধল এবং তার নিকট এমন শিকার রয়েছে যা সে নিজে শিকার করেছে অথবা ক্রয় করেছে, তার উপর তা ছেড়ে দেওয়া আবশ্যক নয়। আর তা তার পরিবারের নিকট রেখে দিতে কোনো অসুবিধা নেই।
মুওয়াত্তা মালিক (1013)