101 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَن مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّهُ قَالَ: كُنْتُ أُمْسِكُ الْمُصْحَفَ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، فَاحْتَكَكْتُ، فَقَالَ سَعْدٌ: لَعَلَّكَ مَسِسْتَ ذَكَرَكَ؟ قَالَ: فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: قُمْ، فَتَوَضَّأْ، فَقُمْتُ، فَتَوَضَّأْتُ، ثُمَّ رَجَعْتُ.
মুসআব ইবনু সা’দ ইবনু আবী ওয়াক্কাস (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি সা’দ ইবনু আবী ওয়াক্কাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সামনে মুসহাফ (কুরআন) ধরেছিলাম। এ সময় আমার শরীরে চুলকানি হলে আমি হাত দিয়ে চুলকাচ্ছিলাম। তখন সা’দ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, সম্ভবত তুমি তোমার লজ্জাস্থান স্পর্শ করে ফেলেছ? মুসআব বলেন, আমি বললাম: হ্যাঁ। তখন তিনি বললেন, ওঠো, অতঃপর ওযু করো। অতঃপর আমি উঠলাম, ওযু করলাম এবং তারপর ফিরে আসলাম।
মুওয়াত্তা মালিক (101)