1164 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَدْرٍ ثَنَا بَكْرُ بْنُ سَهْلٍ ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ ثَنَا مَالِكٌ عَنِ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّهُ قَالَ بَيْنَمَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاةِ الصُّبْحِ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ قُرْآنٌ وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّامِ وَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ

رَوَاهُ مُسْلِمٌ عَنْ قُتَيْبَةَ عَنْ مَالِكٍ
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেছেন: একদা লোকেরা কুবায় ফজরের সালাত আদায় করছিলেন। এমন সময় তাদের কাছে একজন আগমনকারী এসে বললেন, ’নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কুরআন নাযিল হয়েছে এবং তাঁকে কা’বার দিকে মুখ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আপনারাও কা’বার দিকে মুখ করুন।’ তখন তাদের মুখ ছিল শামের (বাইতুল মাকদিসের) দিকে। এরপর তাঁরা (সালাতের মধ্যেই) ঘুরে কা’বার দিকে মুখ করে নিলেন।

আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম (1164)