8332 - قثنا شُعْبَةُ، ح، وَحَدَّثَنَا الصَّغَانِيُّ، قَالَ: أَنْبَأَ أَبُو النَّضْرِ، قَالَ: أَنْبَأَ شُعْبَةُ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، قَالَ: أَصَابَتْنَا مَخْمَصَةٌ، فَرَزَقَنَا ابْنُ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا تَمْرًا، فَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «لَا تَقْرُنُوا، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَى عَنِ الْقِرَانِ إِلَّا أَنْ يَسْتَأْذِنَ أَحَدُكُمْ أَخَاهُ» ، وَاللَّفْظُ لِأَبِي دَاوُدَ
জাবালা ইবনু সুহাইম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার দুর্ভিক্ষের (খাদ্যাভাবের) শিকার হয়েছিলাম। তখন আবদুল্লাহ ইবনু যুবাইর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাদেরকে খেজুর দান করলেন। এ সময় আবদুল্লাহ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, তোমরা (একসাথে) দুটি করে খেজুর খেও না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘কিরান’ (একসাথে দুটি খেজুর খাওয়া) থেকে নিষেধ করেছেন, তবে যদি তোমাদের কেউ তার ভাইয়ের কাছে অনুমতি চেয়ে নেয় (তবে তা ভিন্ন)।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (8332)